সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ঐক্যের ডাক তুরস্কের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেতানিয়াহু জর্ডান উপত্যকা দখলের যে ঘোষণা দিয়েছেন তার বিরুদ্ধে আন্তর্জাতিক ঐক্যের ডাক তথা আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রতিরোধের আহ্বান জানিয়েছে তুরস্ক। সেইসঙ্গে নেতানিয়াহুর এ ঘোষণাকে অবৈধ ও অগ্রহণীয় বলে মন্তব্য করেছে আঙ্কারা।

বুধবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুসোগ্লু এক বিবৃতিতে আইনের মৌলিক নীতি লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনিদের প্রতি সব সময় তুরস্কের সমর্থন রয়েছে, তাদের স্বাধীনতার সংগ্রামকে সমর্থন করে আঙ্কারা।

এর আগে মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের আসন্ন স্থানীয় নির্বাচনে জয়ী হলে তার সরকার জর্ডান উপত্যকা দখল করবে। এ ছাড়া পশ্চিম তীরের সব এলাকায় ইহুদি বসতি স্থাপন করা হবে।

নেতানিয়াহুর ওই বক্তব্যের পর আরব দেশগুলোতে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। ওই ঘোষণার পর আরব লীগ নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। সৌদি আরবও আলাদা বিবৃতি দিয়েছে ওআইসির জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।

এ ছাড়া ফিলিস্তিন ও জর্ডানও দখলদার ইসরায়েলের ঘোষণায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সেইসঙ্গে তারা সতর্ক করে বলেছে, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর এ ঘোষণা পুরো অঞ্চলকে সহিংসতার দিকে ঠেলে দিতে পারে।

প্রসঙ্গত, জর্ডান উপত্যকায় সাড়ে ৯ হাজার ইহুদির সঙ্গে ৭০ হাজার ফিলিস্তিনি দুঃসহ জীবনযাপন করছেন। অথচ ইসরায়েল দাবি করছে, এ উপত্যকাটি তাদের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ