বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ডেঙ্গু প্রতিরোধে ঈদের ছুটি শেষে বাড়ি ফিরে করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকা শহরকে কেন্দ্র করে সারা দেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু প্রতিরোধে ঈদের ছুটি শেষে বাড়ি ফেরার পর কিছু জরুরি করণীয় সম্পর্কে পরামর্শ দিয়েছে তথ্য অধিদপ্তর।

১. যাদের বাড়িতে মশা নিধনের স্প্রে আছে তাদের ক্ষেত্রে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি মূল দরজা খুলে ঘরে ঢুকবেন এবং দরজা-জানালা বন্ধ অবস্থায় ভেতরের আনাচে-কানাচে, পর্দার পেছনে ও খাটের নিচে স্প্রে করবেন।

কোনোভাবেই ঘরে শিশু, বয়স্ক ব্যক্তি ও গর্ভবতী নারীদের প্রথমে ঢুকতে দেয়া যাবে না। মশার স্প্রে ব্যবহার শেষে প্রাপ্তবয়স্ক ব্যক্তি ঘর থেকে বেরিয়ে যাবেন ও আধা ঘণ্টা অপেক্ষার পর আবার ঢুকে সব দরজা-জানালা খুলে দেবেন। সেই সাথে কমোড ফ্ল্যাশ ও বেসিনের কল ছেড়ে দেবেন।

২. যাদের বাড়িতে স্প্রে নেই তাদের ক্ষেত্রে সবাই এক সাথে ঘরে না ঢুকে প্রথমে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি ভেতরে গিয়ে সব দরজা-জানালা খুলে দেবেন, সব ফ্যান চালু করবেন এবং কমোড ফ্ল্যাশ ও বেসিনের কল ছেড়ে দেবেন। এসব কাজগুলো সম্পন্ন করার পর পরিবারের অন্য সদস্যরা ঘরে প্রবেশ করবেন।

উল্লেখ্য, দেশের ইতিহাসে ডেঙ্গুর সবচেয়ে মারাত্মক প্রাদুর্ভাব চলছে বর্তমানে। সরকারি হিসাব অনুযায়ী, এডিস মশাবাহী এ জ্বরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৪০ জন। তবে বেসরকারি অনুমান বলছে মৃতের সংখ্যা আরও অনেক বেশি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ