মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হংকং বিক্ষোভ: ২১০ ইউটিউব চ্যালেন বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হংকংয়ে চীন বিরোধী বিক্ষোভের বিভিন্ন ভিডিও প্রচার করা ২১০টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে গুগল। ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম হংকং বিক্ষোভে ইন্ধন যোগাচ্ছে বলে চীনের অভিযোগের পরই এমন সিদ্ধান্ত নিলো ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল।

গুগলের নিরাপত্তা ও হুমকি বিষয়ক বিশ্লেষক মেন হান্টলি এ বিষয়ে নিশ্চিত করে বলেন, এসব চ্যানেল থেকে হংকং বিক্ষোভের ভিডিও আপলোড করা হত। এই আবিষ্কারটি ফেসবুক এবং টুইটার দ্বারা ঘোষিত চীন সম্পর্কিত সাম্প্রতিক পর্যবেক্ষণ এবং ক্রিয়াগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

চলতি সপ্তাহে হংকং বিক্ষোভে ইন্ধন জোগানোর দায়ে ফেসবুক সহস্রাধিক অ্যাকাউন্ট স্থগিত করেছে। এছাড়া একই অভিযোগে দুই লক্ষাধিক অ্যাকাউন্ট বন্ধ করেছে টুইটার। টুইটারের পক্ষ থেকে সেসময় জানানো হয়, এসব অ্যাকাউন্ট হংকংয়ে রাজনৈতিক বিভেদ তৈরির চেষ্টা করছিল।

মাস দুয়েক আগে মূল চীনা ভূখণ্ডে বন্দী প্রত্যর্পণ সম্পর্কিত প্রস্তাবিত একটি আইনকে কেন্দ্র করে যে সরকারবিরোধী বিক্ষোভ হংকংয়ে শুরু হয়, তা দিনকে দিন সহিংস চেহারা নিচ্ছে। পুলিশ এবং বিক্ষোভকারী- দুপক্ষই দিনকে দিন মারমুখী হয়ে উঠছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ