শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

যে কারণে চন্দ্রযানের ল্যান্ডার সোনায় মোড়ানো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি চাঁদে অভিযান শুরু করেছে ভারতের চন্দ্রযান-২ নামের নভোযান। চন্দ্রযান-২ এর ল্যান্ডারটি বানানো হয়েছে সোনায় মুড়িয়ে। এর ভিতরে থাকা ল্যান্ডার ‘বিক্রম’-এরও গা সোনায় মোড়া। সেই বিক্রমের ভিতরে লুকিয়ে থাকা রোভার ‘প্রজ্ঞান’-ও আপাদমস্তক মোড়া সোনায়।

ল্যান্ডারটিকে এভাবে সোনা দিয়ে মুড়িয়ে দেওয়ার পেছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক কারণ। মূলত মহাকাশে গেলে যে কোন ধরনের শক্তিশালী আলো কিংবা বিকিরণের হাত থেকে ল্যান্ডারকে রক্ষা করতেই এটিকে সোনা দিয়ে মুড়িয়ে দেয়া হয়েছে।

মহাকাশে গেলে যে কোনও মহাকাশযানকেই দুই ধরনের ধকল সামলাতে হয়। মহাকাশে গেলেই তাদের পিঠে আছড়ে পড়ে সূর্যের অসম্ভব জোরালো আলো, ক্ষতিকর বিকিরণ। মহাজাগতিক রশ্মির (কসমিক রে) ঝড়, ঝাপটাও সহ্য করে টিকে থাকতে হয় এসব মহাকাশযানকে।

এই মহাজাগতিক রশ্মিগুলো অসম্ভব দ্রুত গতিতে এসে তাদের গায়ে আছড়ে পড়ে বলেই কয়েক সেকেন্ডের মধ্যে মহাকাশযানে থাকা যন্ত্রগুলি অসম্ভব গরম হয়ে যায়। আর সেই খুব বেশি তাপমাত্রায় যন্ত্রগুলির পক্ষে আর কাজ চালিয়ে যাওয়া সম্ভব হয় না। ফলে সেগুলো বিকল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।

আবার মহাকাশযানের যে দিকটায় সূর্যের আলো একেবারে পড়ে না, বা পড়লেও তা খুবই কম, সেই দিকটার যন্ত্রগুলিকে সচল রাখার ক্ষেত্রে সমস্যাটা হয় ঠিক উল্টো। মহাকাশের হাড়জমানো ঠাণ্ডায় সেই দিকটার যন্ত্রগুলি দিয়ে আর কাজ চালানো যায় না। সেগুলি নিস্তেজ হয়ে পড়ে।

সোনা দিয়ে মোড়ানো থাকলে সেই ধরনের ঠাণ্ডার হাত থেকে রক্ষা পেতে পারে মহাকাশযান। পলিমাইডের সোনার সাজ না থাকলে সেই তাপ শক্তি মহাকাশে বেরিয়ে যেত। কিন্তু পলিমাইড সেই তাপ শক্তিতে মহাকাশে বেরিয়ে আসতে দেয় না। প্রতিফলিত করে সেই বিকিরণকে যন্ত্রের দিকেই পাঠিয়ে দেয়। ফলে যন্ত্রটির তাপমাত্রা স্বাভাবিক অবস্থাতেই থাকে। তা সচল ও কর্মক্ষম থাকে।

ভারতের মহাকাশ গবেষনা সংস্থা ইসোরা জানায়, একেবারে নিখাদ সোনা যেমন আমরা গায়ে পরতে পারি না, তেমনই চন্দ্রযান-২-এর গা মোড়ানো যে সোনায়, সেটাও সত্যিকারের সোনা নয়। আবার স্যাকরার দোকানের ‘সোনার জল’ বলতে যা বোঝানো হয়, তা-ও নয়।

ওই সোনা আসলে ‘পলিমাইড’ (যা ‘পলিঅ্যামাইড’ বা ‘পলিইমিড’ও হয়) ও অ্যালুমিনিয়ামের একটি মিশ্র ধাতু বা সংকর ধাতু (অ্যামালগ্যামেট)। যার সামনের দিকটায় রয়েছে পলিমাইড পদার্থ। আর পিছনের দিকটায় রয়েছে অ্যালুমিনিয়াম।

বিজ্ঞানীরা জানিয়েছেন, মহাকাশচারীদের হেলমেটেও ব্যবহৃত হচ্ছে সোনা। সূর্যরশ্মি, ক্ষতিকর বিকিরণ আর মহাজাগতিক রশ্মির ঝড়, ঝাপটা থেকে মহাকাশচারীদের বাঁচাতে। সূত্র: আনন্দবাজার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ