আওয়ার ইসলাম: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও সাতজনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার রাজধানী ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ফরিদপুর ও খুলনায় তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন ঢাকায় ফাতেমা নামে এক নারী, সামিয়া নামে এক শিশু, খুলনার রূপসা উপজেলার খাঁজাডাঙ্গা গ্রামের সবজি বিক্রেতা মিজানুর রহমান, নেত্রকোণার কেন্দুয়ার আব্দুল লতিফের ছেলে আনোয়ার হোসেন, ফরিদপুর সদরের নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গীচর গ্রামের শেখ শফিউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন।
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমাইয়া আক্তার এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাসেল মিয়া নামে কিশোরগঞ্জের এক যুবক।
চলতি বছরে ডেঙ্গুতে কতজনের মৃত্যু হয়েছে তার হালনাগাদ সরকারি হিসাব নেই। তবে গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ১৮ আগস্ট পর্যন্ত অন্তত ১৬৬ জনের মৃত্যু হয়েছে। সে হিসেবে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৯ জনে উন্নীত হলো।
ঢাকায় দুজনের মৃত্যু
রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।
সামিয়া নামের আট বছর বয়সী মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত ১০ আগস্ট সামিয়াকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
এদিকে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ডেঙ্গুতে মারা গেলেন ফাতেমা আক্তার (৪৫) নামে আরও একজন। এই নিয়ে এ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়াল সাতজনে।
জানা যায়, ফাতেমা আক্তার গত রবিবার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বাড়ি নারায়ণগঞ্জের বন্দরে।
বরিশালে তরুণীর মৃত্যু
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। তিনি গত ১৬ আগস্ট ডায়রিয়া ও ডেঙ্গু জ্বর নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুমাইয়া আক্তার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা।
খুলনায় যুবকের মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসক (আরপি) শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, মিজানুর বৃস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে à