বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

১ লাখ চামড়া রাস্তায়, বর্জ্য হিসেবে নিয়ে গেলো সিটি কর্পোরেশন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চামড়ার বাজারে ভয়াবহ ধসের প্রতিবাদে নগরীর বিভিন্ন স্থানে এক লাখের বেশি চামড়া ফেলে চলে যায় মৌসুমী ব্যবসায়ীরা। যা গভীর রাত পর্যন্ত বর্জ্য হিসেবে তুলে নিয়ে ডাম্পিং স্টেশনে ফেলে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা নগরীর বিভিন্ন রাস্তায় ফেলে দেয়া কোটি কোটি টাকার চামড়া বর্জ্য হিসেবে তুলে নিয়ে ডাম্পিং ষ্টেশনে ফেলে।

দেশের চামড়া বাজারের ইতিহাসে সবচে বড় কারসাজির প্রতিবাদে মৌসুমী ব্যবসায়ীরা এক লাখ পিসের বেশি চামড়া রাস্তায় ফেলে চলে যান। যা নজীরবিহীন।

সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা জানান, নগরীর বিভিন্ন রাস্তায় ফেলে দেয়া চামড়া বর্জ্য হিসেবে ডাম্পিং স্টেশনে ফেলা হয়েছে।

এবার কোরবানির চামড়ার বাজারকে কেন্দ্র করে চট্টগ্রামে মধ্যস্বত্ত্বভোগীরা শুরুতেই সিন্ডিকেট গড়ে তোলে। পাইকারি চামড়া ক্রেতা এবং আড়ৎদারের প্রতিনিধিরা মিলে এই সিন্ডিকেট তৈরি করেছেন বলে অভিযোগ চামড়া সংগ্রহকারী মৌসুমী ব্যবসায়ীদের।

চামড়ার ন্যূনতম দাম না পাওয়ায় নগরীর আতুরার ডিপো, বহদ্দারহাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চামড়া ফেলে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। আর দেরিতে নেয়া সরকারের চামড়া রপ্তানির সিদ্ধান্তে কোন সুফল আসবে না বলেও মনে করেন তারা।

অন্যদিকে, সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন ও স্বাগত জানিয়েছেন আড়ৎদাররা।

আড়ৎদাররা এবার চট্টগ্রামে সাড়ে ৫ লাখ গরুর চামড়া ও ৮০ হাজার ছাগলের চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ