বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

মিয়ানমারে ভয়াবহ ভূমিধ্বস, নিহতের সংখ্যা বেড়ে ৬৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের পূর্বাঞ্চলীয় একটি গ্রামে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে আরও অনেকে। জাতিসংঘের পক্ষ থেকে মঙ্গলবার (১৩ আগস্ট) এ তথ্য জানানো হয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিনের টানা অতিবৃষ্টির ফলে শুক্রবার মিয়ানমারের মোন রাজ্যে পবর্তের পাদদেশে অবস্থিত থায়ি পেয়ার কোনি গ্রামের ওপর ভয়াবহ পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। এতে ওই গ্রামের ২৭টি বাড়ি ও এক মঠ মাটির নিচে চাপা পড়ে।

এ ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার দলের সদস্যরা জীবিতদের খুঁজে বের করতে এবং কাদার মাটির ভিতর থেকে অনেকের লাশ উদ্ধারে রাতভর কাজ করে। ঘটনার পাঁচ দিন পরও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলে খবরে বলা হয়েছে।

মিয়ানমারের চলতি বর্ষা ঋতুতে ভারী বৃষ্টিপাতে দেশটির বিভিন্ন অংশে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে বিভিন্ন অঞ্চলের ঘরবাড়ি ডুবে গেছে, ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সেতু।

মিয়ানমারের এবারের বন্যায় দেশজুড়ে ৮০ হাজার লোক ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে বলে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ