বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

ভোলায় ত্রিমুখী বন্দুকযুদ্ধে ২ দস্যু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলার মেঘনা পাড়ে দুই দস্যু গ্রুপ ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

আজ বুধবার ভোরে ভোলা সদরের দক্ষিণ রাজাপুর ৪নং ওয়ার্ডে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জানান, আধিপত্য বিস্তার নিয়ে মেঘনা পাড়ে দুই গ্রুপ দস্যুদের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে ত্রিমুখী

বন্দুকযুদ্ধের এক পর্যায়ে দস্যুরা ট্রলার নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, এক রাউন্ড গুলি ও দুইটি রাম দাসহ গুলিবিদ্ধ দুই দস্যুর মরদেহ উদ্ধার করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ