বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’

নামাজ শেষে যেসব আমল করতেন রাসুল সা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নামাজের পর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জিকির ও দুয়া পড়তেন। নামাজ শেষে সেই জিকির ও দুয়াসমূহ পড়া সুন্নত।

আর জীবনের সর্বক্ষেত্রে রাসূলের সুন্নত মেনে চলতে পারলেই আপনি হতে পারবেন একজন সফল মুমিন। তাই গুরুত্বের সাথে নামাজ শেষের দুংয়া ও জিকিরসমূহ মুখস্থ করে নিন।।

নামায শেষে সালাম ফেরানোর সাথে সাথে প্রথমে তিন বার ইস্তেগফার পড়তেন তিনি, এভাবে-

أَسْتَغْفِرُ اللهَ، أَسْتَغْفِرُ اللهَ، أَسْتَغْفِرُ اللهَ

(আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই।)

এরপর নিচের দুয়াটি পড়বেন-

اللّهُمّ أَنْتَ السّلاَمُ، وَمِنْكَ السّلاَمُ، تَبَارَكْتَ يَا ذَا الجَلاَلِ وَالإِكْرَامِ.

অর্থ : হে আল্লাহ! তুমি শান্তিদাতা, আর তোমার নিকট থেকেই শান্তি আসে, তুমি বরকতময়, হে সম্মান ও মর্যাদার অধিকারী! -জামে তিরমিযী, হাদীস ৩০০

এরপর আয়াতুল কুরসি পড়বেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ