বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

খুন হতে পারেন জাকির নায়েক, আশঙ্কা মাহাথিরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ইসলামি বক্তা ও বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েককে ভারত পাঠালে তাকে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেন মাহাথির।

সেপাংয়ে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহাথির মোহাম্মদ এ আশঙ্কা প্রকাশ করেছেন। খবর মালয় মেইল’র।

তিনি বলেন, অর্থ পাচার এবং সন্ত্রাসবাদের অনুপ্রেরণার অভিযোগের মামলায় জাকির নায়েককে ভারতে পাঠালে তিনি হত্যার শিকার হতে পারেন।

তিনি আরও বলেন, আমরা যে সমস্যার মুখোমুখি হচ্ছি তা হলো, আমরা তাকে (জাকির নায়েক) ফেরত পাঠাতে পারি না। কেননা তিনি হত্যার ঝুঁকির মধ্যে আছেন। তাই তিনি (জাকির নায়েক) আজ এখানে, তবে কোন দেশ যদি তাকে নিতে চায়, তারা নিতে পারে,’ বলেন মাহাথির।

এদিকে, মালয়েশিয়ার মন্ত্রিসভায় জাকির নায়েকের বিষয়টি নিয়ে বুধবার আলোচনা হওয়ার কথা রয়েছে। তিনি দেশটিতে থাকতে পারবেন কিনা তা মন্ত্রীসভার ওই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ