মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে বিতর নামাজ পড়ার উত্তম সময় কখন? গণভোটের জনরায়কে বিতর্কিত করার অপচেষ্টা হচ্ছে: খেলাফত মজলিস কওমি থেকে পুলিশে ১০০০ কনস্টেবল নিন পরিবেশ ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: ডিএনসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ

৮ কাশ্মিরী টুইটার অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত মোদি সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মির নিয়ে ভুয়া খবর ছড়ানোর অভিযোগে‌ আটটি কাশ্মীরী টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। দেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে টুইটার সংস্থার উদ্দ্যেশে একটি টুইট করা হয়।

তাতে লেখা হয়েছে, কাশ্মীরের আটটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এতে কাশ্মীরের শান্তি বিঘ্নিত হচ্ছে। এই আটটি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হোক।’

এই আটটির মধ্যে জম্মু কাশ্মিরের নেতা সইদ আলি গিলানীর নামও রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় যে আটটি টুইটার অ্যাকাউন্টের নামের তালিকা দিয়েছে ‌.‌.‌.

১। @kashmir787 -- Voice of Kashmir ২। @Red4Kashmir -- MadihaShakil Khan ৩। @arsched -- Arshad Sharif ৪। @mscully94 -- Mary Scully ৫। @sageelaniii -- Syed Ali Geelani ৬। @sadaf2k19
৭। @RiazKha61370907 ৮। RiazKha723

গত ৫ আগস্ট জম্মু–কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি জম্মু–কাশ্মীর পুনর্গঠন বিল পাস করে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করারও সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। ঠিক তার আগে কাশ্মীরে মোতায়েন করা হয়েছে হাজার হাজার সৈন্য। জারি করা হয়েছিল ১৪৪ ধারা। বন্ধ করে দেওয়া হয়েছিল ফোন ও ইন্টারনেট ব্যবস্থা।

গত ১০ আগস্ট থেকে একটু একটু করে চালু করা হয়েছে। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি উপত্যকায়। তার মধ্যেই আবার আটটি টুইটার অ্যাকাউন্ট বাতিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ‌‌

সূত্র : আজকাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ