বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

জম্মু-কাশ্মিরে বিধানসভা আসন পুনর্বিন্যাসের উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজ্যভাগের পর এবার জম্মু ও কাশ্মীরের বিধানসভার আসন পুনর্বিন্যাস নিয়ে বৈঠক করেছে ভারতের নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিষয়টি নিয়ে প্রথম বৈঠক করে কমিশন। খবর জি নিউজের।

বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা, নির্বাচন কমিশনার অশোক লাভাসা ও কমিশনার সুশীল চন্দ্রা।

এর আগে গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ করেছে কেন্দ্র। পাশাপাশি দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে রাজ্যটিকে। একটি জম্মু ও কাশ্মীর এবং অন্যটি লাদাখ। জম্মু ও কাশ্মীরে থাকছে বিধানসভা। লাদাখে কোনও বিধানসভা থাকছে না।

তবে এ বিভাজনের আগ থেকেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা আসন পুনর্বিন্যাস কথা ভাবছিল কেন্দ্র। এবার এর উদ্যোগ নিল।

এদিকে, রাজ্যের বিধানসভা আসন পুনর্বিন্যাস নিয়ে আগেই প্রতিক্রিয়া জানিয়েছিল ন্যাশনাল কনফারেন্স ও পিডিপি।

এ বিষয়ে ওমর আবদুল্লাহ গত জুনে জানান, সরকার দেশের অন্যান্য স্থানেও ডিলিমিটেশন করেছে। জম্মু ও কাশ্মীরেও তা করে দেখুক।

অন্যদিকে মেহবুবা মুফতি জানান, এ নিয়ে সরকারের গোটা পরিকল্পনার কথা আগে জানতে চাই। কারণ এভাবে সাম্প্রদায়িক ভাবনা থেকে রাজ্যকে ভাগ করতে চায় সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ