বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

কাশ্মীর নিয়ে পাকিস্তানিরা বোকার স্বর্গে বাস করছে: মেহমুদ কুরেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পাকিস্তানকে সমর্থন দেবে, এমন কথা বিশ্বাস করে ‘বোকার স্বর্গে’ বসবাস করতে জনগণকে নিষেধ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি’তে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আবেগকে হাওয়া দেয়া সহজ এবং কোনো বিষয় নিয়ে আপত্তি তোলা আরও সহজ। কঠিন হলো বিষয়টি বুঝে তারপর সামনে এগোনো। তারা (জাতিসংঘ নিরাপত্তা পরিষদ) আপনাদের জন্য হাতে ফুলের মালা নিয়ে অপেক্ষা করছে না। স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্রের একজনও বাধা সৃষ্টির জন্য যথেষ্ট… আপনারা বোকার স্বর্গে বাস করবেন না।’

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার মাধ্যমে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসনসহ বিশেষ সাংবিধানিক মর্যাদা কেড়ে নেয়ার ঘটনায় প্রতিবাদ করে প্রথমেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলবেন তিনি।

কিন্তু ইতোমধ্যেই নিরাপত্তা পরিষদের অন্যতম স্থানীয় সদস্য রাশিয়া ভারতের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে। এর প্রেক্ষিতেই মূলত জনগণকে জাতিসংঘের সমর্থন পাওয়ার আগাম আশা করে না থাকতে আহ্বান জানান মন্ত্রী।

নিরাপত্তা পরিষদের বাকি সদস্যদের মধ্যে চীন কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও প্রথমে সরাসরি কিছু বলেনি। তবে গত সপ্তাহে চীন সফর থেকে ফিরে কুরেশি জানান, কাশ্মীরের ব্যাপারে দেশটি নিরাপত্তা পরিষদে পাকিস্তানের পাশে থাকবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র এ নিয়ে নিরপেক্ষ অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি প্রয়োজনে দুই দেশের আলোচনায় মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেটি অবশ্য ৩৭০ অনুচ্ছেদ বাতিলের আগের ঘটনা।

তবে ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, জম্মু ও কাশ্মীর তাদের অবিচ্ছেদ্য অঙ্গ এবং বিষয়টি একেবারেই নিজস্ব।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ