বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

সীমান্তে ভারতীয় বাহিনীর মিষ্টি বিতরণ, প্রত্যাখ্যান পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তেজনার মধ্য দিয়ে ভারত-পাকিস্তানেও আজ ঈদুল আজহার উৎসব চলছে। এ দিনে সোমবার রাজস্থান সীমান্তে ভারতীয় বাহিনীর সদস্যরা পাকিস্তানকে মিষ্টি সাধলেও তা গ্রহণে অস্বীকার করেছে পাকিস্তান। খবর দৈনিক ইন্ডিয়া টুডের।

এদিকে, আবারও কারফিউ জারি হওয়ার কারণে থমথমে অবস্থা বিরাজ করছে জম্মু ও কাশ্মীরের সড়কগুলোতে। অঞ্চলটিতে, বিশেষ করে শ্রীনগরে কঠোর নিরাপত্তা বিধিনিষেধের মধ্যে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এমনকি উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কায় শ্রীনগরের অধিকাংশ মসজিদে ঈদ জামাতের অনুমতি দেওয়া হয়নি।

যদিও শনিবার (১০ আগস্ট) বিজেপি সরকার এবং রাজ্য পুলিশ জানিয়েছিল, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি শান্তিপূর্ণ। ঈদ উদযাপনে কোনো প্রতিবন্ধকতা থাকার কথা নয়। পরে রোববার (১১ আগস্ট) অঞ্চলটিতে আবারও কারফিউ জারি করা হয়।

সরকার কর্তৃপক্ষ জানায়, শনিবার জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা শিথিল করা হয়েছিল। পরে শ্রীনগরে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটলে এর জেরে রোববার থেকে ফের সেখানে কারফিউ জারি করা হয়।

এদিকে, জম্মু ও কাশ্মীরের কর্মকর্তারা বলছেন, সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিসহ বেশ কয়েকজন রাজনীতিবিদ রয়েছেন, যারা গত সপ্তাহ থেকে নজরবন্দি, তাদের স্থানীয় মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে।

সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, পুলিশ মাইক দিয়ে এ অঞ্চলের লোকেদের ঘরে ফিরে যেতে বলছে। একইসঙ্গে দোকানপাট বন্ধ করে দিতে বলছে। হাজার হাজার নিরাপত্তা রক্ষী কাশ্মীর উপত্যকায় এখনও রয়েছেন। এছাড়া অঞ্চলটিতে ফোন এবং ইন্টারনেট পরিষেবা এখনও ব্যাহত রয়েছে।

তবে শ্রীনগরে ঈদ উদযাপনের জন্য কয়েকটি সাময়িক বাজার তৈরি করা হয়েছে। এছাড়া সবজি, এলপিজি সিলিন্ডার, হাঁস এবং ডিম মানুষের ঘরে ঘরে ভ্যানে করে সরবরাহ করা হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ