বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

সাবেক তথ্যমন্ত্রী মিজানুর রহমান শেলী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক তথ্যমন্ত্রী রাজনীতি বিশ্লেষক ড. মিজানুর রহমান শেলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সোমবার তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

রাষ্ট্রবিজ্ঞানী ও শিক্ষাবিদ ড. মিজানুর রহমান শেলী গত ২৫ জুন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন।

তার নাতি মাহফুজ মিজান জানান, রাজধানীর শমরিতা হাসপাতালের মর্গে ড. মিজানের মরদেহ রাখা হবে। বিদেশে অবস্থানরত তার ছেলে দেশে ফেরার পর আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

ড. মিজানুর রহমান শেলী বাংলাদেশের অন্যতম সৃজনশীল চিন্তাবিদ, গবেষক, নেতৃস্থানীয় সমাজকর্মী ও সাহিত্যিক ছিলেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বতন্ত্র, বেসরকারি গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং এশিয়ান অ্যাফেয়ার্স-এর সম্পাদক ছিলেন তিনি।

ড. মিজানুর রহমান শেলী বাংলাদেশ এবং পাকিস্তান উভয় সরকারের আমলা হিসেবে কাজ করেছেন। তিনি বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ বিভাগের পরিচালক ছিলেন।

তিনি ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন। ১৯৯০ সালে তিনি সরকারের টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবেও দায়িত্বপালন করেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ