বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

মেহেদি দিয়ে সাজতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলা সদর উপজেলায় প্রতিবেশী আত্মীয়ের বাড়িতে মেহেদি দিয়ে হাত রাঙাতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী।

রোববার রাত আটটার দিকে উপজেলার চর সামাইয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চর সিফলী গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই ছাত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও অভিযুক্ত আল আমিন (২৫) ও তার সহযোগী মঞ্জুর আলমকে গ্রেপ্তার করতে পারেনি।

স্থানীয়রা জানান, ধর্ষণের শিকার কিশোরী ও তার বোন রোববার রাত আটটার দিকে দুঃসম্পর্কের আত্মীয় মাহফুজের স্ত্রীর কাছে মেহেদি নিয়ে হাত রাঙাতে যায়। ওই সময় আগে থেকে অপেক্ষমান মাহফুজের ঘরের ভাড়াটিয়া ভোলা আদালতের মুহুরি আল আমিন কিশোরীকে ডেকে তার ঘরে নিয়ে যায়।

এ সময় আলামিনের স্ত্রী ঘরে ছিল না। এই সুযোগে আল আমিন ও তার সহযোগী মঞ্জুরুল আলম কিশোরীর হাত-পা ও মুখে কাপড় বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে কিশোরীর চিৎকার শুনে স্থানীয়দের সহযোগিতায় ধর্ষিতার পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।

ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মমিনুল ইসলাম জানান, নির্যাতনের শিকার কিশোরীর বয়স কম হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। ধর্ষিতার গোপন অঙ্গ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।

চিকিৎসক না থাকায় সেলাই দেয়ার মতো অবস্থাও ভোলায় নেই। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হবে।

ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ধর্ষক আল আমিন ও মঞ্জুর আলমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ