বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

বর্জ্য থাকলে হটলাইনে ফোন দিন: সাঈদ খোকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারও এলাকায় যদি কোরবানির বর্জ্য থেকে যায় তাহলে হটলাইনে (০৯৬১১০০০৯৯৯) ফোন দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি জানান, অভিযোগ পেলেই অপারেটররা বাসা-বাড়ি কিংবা এলাকায় পরিচ্ছন্নতাকর্মী পাঠিয়ে দেবেন।

আগামী ২৪ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। এরই মধ্যে পরিচ্ছন্নতাকর্মীরা নিরলস কাজও করে যাচ্ছে বলে মেয়র উল্লেখ করেন।

সোমবার (ঈদের দিন) দুপুর থেকে পুরোদমে শুরু হয়েছে এ কার্যক্রম। ডিএসসিসির বর্জ্য অপরাসণে কাজ করছেন প্রায় ৮ হাজার পরিচ্ছন্নতাকর্মী।

ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেছেন, ঈদের দিন সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দুই সিটি কর্পোরেশন এলাকায় কোরবানি পশুর বর্জ্য অপসারণ করা হবে।

বর্জ্য অপসারণ কার্যক্রমে নগরবাসীর সহযোগিতা চেয়ে মেয়র বলেন, কোরবানির বর্জ্য, পানি, রক্ত ইত্যাদি অপসারণ না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। সুতারং বর্জ্য থাকলেই হটলাইনে ফোন দিন। বর্জ্য অপসারণের সার্বিক কাজ ফেসবুকের মাধ্যমেও তদারকি করা হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ