বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

কুরবানির চামড়া পাচার রোধে বিজিবির সতর্কতা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুরবানির পশুর চামড়া অবৈধ পথে ভারতে পাচার রোধে হিলি সীমান্তসহ আশপাশের সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

সেই সাথে সীমান্ত এলাকার চামড়া পট্টিগুলোতে যাতে ব্যবসায়ীরা চামড়া মজুদ না করতে পারে সেদিকে নজরদারিতে রেখেছে পুলিশ।

কুরবানি ঈদ এলেই এক শ্রেণির চোরাকারবারীরা অধিক মুনাফার আশায় ভারতে অবৈধভাবে চামড়া পাচারে তৎপর হয়ে ওঠে। সীমান্তে দিয়ে যাতে কোনোভাবে চোরাকারবারীরা ভারতে চামড়া পাচার করতে না পারে সেজন্য সীমান্ত এলাকাগুলোতে বিজিবি সদস্যদের বাড়তি সতর্কতায় রাখা হয়েছে।

২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিছুল হক জানান, কোরবানি পশুর চামড়া যেন কোনোভাবে ভারতে পাচার না হয় সে বিষয়ে হিলি সীমান্ত সহ আশপাশের এলাকাগুলোতে কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে । তবে কোনোভাবেই দেশ থেকে চামড়া পাচারের সম্ভাবনা নাই।

এদিকে, সীমান্ত এলাকাগুলোতে ভারতে পাচারের উদ্দেশে কেউ যাতে কোরবানি পশুর চামড়া মজুদ করতে না পারে, সে লক্ষে বিজিবি’র পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও বাড়ানো হয়েছে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান হাকিমপুর থানা পুলিশের অফিসার্স ইনর্চাজ মো. আনোয়ার হোসেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ