মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে বিতর নামাজ পড়ার উত্তম সময় কখন? গণভোটের জনরায়কে বিতর্কিত করার অপচেষ্টা হচ্ছে: খেলাফত মজলিস কওমি থেকে পুলিশে ১০০০ কনস্টেবল নিন পরিবেশ ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: ডিএনসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ

ঈদ নয় অবরুদ্ধ কাশ্মির জুড়ে যেন শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মিরে চলছে ঈদ প্রস্তুতি। ঈদ উপলক্ষে অঞ্চলটির কিছু জায়গায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও এখনো অপ্রতুল মোবাইল, ল্যান্ডফোন ও ইন্টারনেট নেটওয়ার্ক। বন্ধ রয়েছে শহরগুলোতে অধিকাংশ বিপণিবিতান। ব্যারিকেড দেওয়া আছে সড়কপথে।

রোববার (১১ আগস্ট) ইন্ডিয়া টুডের খবরে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে ভারতীয় আর্মি এক বিবৃতিতে বলেছে, কাশ্মিরের পরিবেশ শান্তিপূর্ণ। অধিবাসীদের সাহায্য করা হচ্ছে যেন তারা ঈদ উদযাপন করতে পারে। দোকানপাট খোলা রয়েছে। স্থানীয়রা কার ও বাসে যাতায়াত করছেন। এটিএম বুথ, হাসপাতালসহ জরুরি সেবা সহায়তা সবার জন্য উন্মুক্ত রয়েছে। এছাড়া খাদ্য সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

জম্মু ও কাশ্মিরের পুলিশ কর্মকর্তা দিলবাগ সিং জানান, মাত্র ৫টি শহরে আইনি বিধিনিষেধ বজায় রয়েছে। ধীরে ধীরে তাও তুলে নেয়া হবে।

ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর অজিত দোভাল শনিবার ঈদ উপলক্ষে কাশ্মিরের কিছু পশুর হাট পরিদর্শন করেছেন। অ্যানাটাং-এর সেসব হাটে কিছু ক্রেতা দেখা গেছে। তবে যেকোনো ধরনের অস্থিরতার আশঙ্কায় নিরাপত্তা বাহিনী কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।

শুক্রবার (৯ আগস্ট) কাশ্মিরে জুমআর নামাজের পর গণজমায়েতের কথা অস্বীকার করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এছাড়া লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের কথা অস্বীকার করা হয়েছে। বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যম এ নিয়ে খবর ছাপিয়েছিল।

এদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব মিডিয়া কাশ্মির নিয়ে অসত্য ও ভিত্তিহীন খবর ছাপাবে তাদের আইনি নোটিশ পাঠানোর কথা চিন্তা করা হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ