বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

ঈদের নামাজ পড়ে ফেরা হলো না তসকিন মন্ডলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঈদগাহ মাঠে ঈদেও জামাতে গিয়ে গেটের ছাদ ধসে ৯৫ বছর বয়সী এক মুসল্লির মৃত্যু হয়েছে।

সোমবার সকালে ঈদুল আজহার নামাজ আদায় করতে গেলে উপজেলার গুমাণীগন্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

নিহত তসকিন উদ্দিন মন্ডল গোবিন্দগঞ্জ উপজেলার গুমাণীগন্জ ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নামাজ শেষে মাঠ থেকে বের হওয়ার সময় হঠাৎ ঈদগাহ মাঠের গেটের ছাদ ধসে তসকিন উদ্দিন মন্ডলের মাথার ওপর পড়লে গুরুতর আহত হন। তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ