বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ভারতীয় হাই কমিশনার ছাড়তে হলো পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ছেড়েছেন ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়া। শনিবার তার দোহা হয়ে ভারতে ফেরার কথা।

গত সোমবার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় ভারত। এর ফলে ক্ষিপ্ত পাকিস্তান বহিষ্কার করে ভারতীয় হাই কমিশনারকে। এর মধ্য দিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। একই সঙ্গে সব রকম সাংস্কৃতিক বিনিময় নিষিদ্ধ করেছে তারা। স্থগিত করেছে ভারতের সঙ্গে বাণিজ্য।

অনলাইন জি নিউজ বলছে, শনিবার অজয় বিসারিয়াকে ইসলামাবাদে ইন্ডিয়া হাউজে বিদায় দেন ভারতীয় হাই কমিশনের সব কর্মকর্তা ও অফিসাররা।

ওদিকে ভারতে দায়িত্ব নেয়ার জন্য নতুন পাকিস্তানি হাই কমিশনার নিয়োগ দেয়া হয়েছে মইনুল হককে। কিন্তু তাকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করেছে ইসলামাবাদ। পাকিস্তানের এমন সিদ্ধান্তকে ভারত একতরফা বলে অভিহিত করেছে। বলেছে, এ বিষয়ে নয়া দিল্লির সঙ্গে কোনো আলোচনা করে নি ইসলামাবাদ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ