বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে বড় ভাইয়ের হাতে মাদরাসাছাত্র খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি গিয়েছিলেন দারুস সুন্নাহ দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র রাজিবুর রহমান (১৭)।

তবে নাড়ি নয় মৃত্যুর টানেই বাড়ি গিয়েছিল সে। আপন বড় ভাই মামনুর রহমানের (৩০) হাতে নির্মমভাবে খুন হয়েছে সে।

রোববার (১২ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলার কর্মধা ইউনিয়নে এ হত্যাকাণ্ড ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এমএ রহমান আতিক বলেন, মামুনুর রহমান একজন মানসিক রোগি। তবে কি কারণে সে এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

রাজিবুর রহমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে কুলাউড়া থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন ও রাজিব উপজেলার কর্মধা ইউনিয়নের নোনা গ্রামের ওয়ারিছ আলীর ছেলে। তাদের আরও দুই ভাই প্রবাসী। রাজিব ঈদের ছুটিতে বাড়িতে আসলে রোববার সকালে কোনো কারণ ছাড়াই মামুন ধারাল দা দিয়ে কুপিয়ে রাজিবকে হত্যা করে।

ঘাতক মামুন দীর্ঘদিন যাবত মানসিক রোগী বলে জানান স্থানীয়রা।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, নিহত রাজিবের পিতা ওয়ারিছ আলী বাদি হয়ে কুলাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে মামুন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ