বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

আশুলিয়ায় সুতার গোডাউনে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের আশুলিয়ায় আগুনে একটি সুতার গোডাউন পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে আশুলিয়ার জমগড়ার ফ্যান্টাসি কিংডমের পাশে কাঁঠালতলা এলাকায় অবস্থিত সিটি গ্রুরুপের একটি সুতার কারখানায় এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫ ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছি। সুতার গোডাউন হওয়ায় আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও মিরপুর থেকে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ