বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

৬ ট্রেনের সময় পুনর্নিধারণ, নতুন সময়সূচি জেনে নিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিমাঞ্চলের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ছয়টি ট্রেনের যাত্রার সময় পরিবর্তন করে পুনর্নিধারণ করেছে রেল কর্তৃপক্ষ।

শনিবার (১০ আগস্ট) কমলাপুর থেকে ছাড়তে এক থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত বিলম্ব হবে এসব ট্রেনের। রেলের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (৯ আগস্ট) বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে সুন্দরবন এক্সপ্রেস লাইনচুত্য হওয়ার ঘটনায় ভয়াবহ এ শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে।

সূত্র জানায়, শনিবার ৭৬৯ নং ধুমকেতু এক্সপ্রেস ট্রেন সাড়ে ১১ ঘণ্টা বিলম্বে বিকেল সাড়ে ৫টায় কমলাপুর ছেড়ে যাবে।

৭২৬ নং সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ৭ ঘণ্টা বিলম্ব করে বেলা ১টা ২০ মিনিটে ছেড়ে যেতে পারে। ৭৬৫ নং নীলসাগর এক্সপ্রেস ট্রেন ১০ ঘণ্টা ১০ মিনিট দেরিতে সন্ধ্যা সোয়া ৬টায় কমলাপুর স্টেশন ছাড়ার কথা।

৭৭১ নং রংপুর এক্সপ্রেস ট্রেন ছাড়ার পরিবর্তিত সময় নির্ধারণ করা হয়েছে রাত ১০টা ৩৫ মিনিটে। এ ট্রেনের যাত্রীদের স্টেশনে অপেক্ষা করতে হবে ১৩ ঘণ্টা ৩৫ মিনিটের বেশি।

আর লালমনিরহাট ঈদ স্পেশাল ট্রেনটি ১৫ ঘণ্টা বিলম্বে রাত সোয়া ১১টায় ঢাকা ছাড়বে।৭৫৩ নং সিল্কসিটি এক্সপ্রেস ৯ ঘণ্টা দেরিতে দুপুর ২টা ৪০ মিনিটের পরিবর্তে ঢাকা ছাড়বে আনুমানিক ২৩টা ৪০ মিনিটে।

এছাড়া পশ্চিমাঞ্চলগামী কয়েকটি ট্রেন চলাচলেও ঘণ্টা-খানেকের শিডিউল বিপর্যয়ে পড়েছে। এদিকে রেল সচিব জানিয়েছেন, ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরা চাইলে টিকিট ফেরত দিতে পারবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ