বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

শ্রীনগরে বিক্ষোভে হাজার হাজার কাশ্মীরি, ভারতের দাবি 'ভুল খবর'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধরপাকড় সত্ত্বেও ভারত সরকারের গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। শুক্রবার কারফিউ কিছুটা শিথিল করার পর কমপক্ষে ১০ হাজার মানুষ বিক্ষোভে নেমে পড়েন প্রধান শহর শ্রীনগরে।

এ সময় তাদের ওপর ভারতীয় পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি নিক্ষেপ করেছে। পাঁচদিন আগে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর শুক্রবার জুমার নামাজের পরে এটাই ছিল সবচেয়ে বড় বিক্ষোভ। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।

প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানায়, জুমার নামাজের জন্য কারফিউ কিছুটা শিথিল করার সুযোগে মাত্র আধঘন্টার মধ্যেই শ্রীনগরের ঈদগাহ ময়দানের ওই বিক্ষোভে হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায়।

বিক্ষোভকারীদের কারও হাতে কালো পতাকা, কারও বা সবুজের ওপরে চাঁদতারা আঁকা পতাকা, কারও হাতে 'উই ওয়ান্ট ফ্রীডম' লেখা পোস্টার। মানুষের গলাতেও শোনা যাচ্ছে স্বাধীনতার দাবীতে স্লোগান।

তবে ভারত সরকারের স্বরাষ্ট মন্ত্রক শনিবার টুইট করে জানায়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যে খবর বেরিয়েছে কাশ্মীরে প্রায় দশ হাজার মানুষ প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছিলেন, সেটা সম্পূর্ণ ভুল খবর। এতে বলা হয় শ্রীনগর বারামুল্লায় কয়েকটি বিক্ষোভ হয়েছে, কিন্তু কোনওটাতেই জনা কুড়ির বেশী মানুষ ছিলেন না।

সোমবার সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়। এছাড়া ওই অঞ্চলকে ভেঙে দুটি আলাদা ইউনিয়ন টেরিটোরি করার ঘোষণা দেয়। এ নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে।

কাশ্মীর সম্পর্কে আরও জানতে ক্লিক করুন-

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ