বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

লাব্বাইক ধ্বনিতে মুখরিত হচ্ছে আরাফার ময়দান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়ালমুল্ক্, লা শারিকা লাকা’ ধ্বনিতে মুখরিত হয়েছে আরাফার প্রান্তরের আকাশ-বাতাস।

প্রেমময় প্রাণোচ্ছল ভালোবাসা ও আনুগত্যের মহিমায় উদ্ভাসিত হয়েছে আরাফার প্রান্তর। দিগন্ত ছাড়িয়ে এ ধ্বনিতে যেন উচ্চাকাশও কেঁপে উঠেছে। জীবনের সব প্রাপ্তির সম্মিলনেই হজ পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। আজ শনিবার শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা।

ফজরের নামাজ আদায় করে হজযাত্রীরা মিনা থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন। আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন তারা। এরপর সেখান থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে রাত্রি যাপন ও পাথর সংগ্রহ করবেন। ভোরে ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে মিনায় ফিরবেন।

এর আগে সারা পৃথিবীর ১৫০টি দেশের ২৫ লাখের বেশি মুসলমান বৃহস্পতিবার সন্ধ্যার পর নিজ নিজ আবাস এবং মসজিদুল হারাম (কাবা শরীফ) থেকে ইহরাম বেঁধে মক্কা থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিনার উদ্দেশে যাত্রা করেছিলেন। মিনায় যাত্রার মধ্য দিয়ে হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু হয় যা শেষ হবে ১২ জিলহজ শয়তানকে পাথর মেরে।

উল্লেখ্য, মুসলমানদের জন্য একটি আবশ্যকীয় ইবাদত বা ধর্মীয় উপাসনা হলো হজ। হজ ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জীবনে একবার হজ সম্পাদন করা ফরজ।

আরবি জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ হজের জন্য নির্ধারিত সময়। হজ পালনের জন্য বর্তমান সৌদি আরবের মক্কা নগরী, মিনা, আরাফাত, মুযদালিফা প্রভৃতি স্থানে গমন ও অবস্থান করতে হয়। হজ পৃথিবীর সর্ববৃহৎ বাৎসরিক ধর্মীয় ইবাদত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ