বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

কারাগারেই খালেদা জিয়ার ছয় ঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এবারের ঈদও কাটছে হাসপাতালে। এ ঈদসহ ছয় ঈদ কাটাচ্ছেন তিনি কারাগারে।

জিয়া অরফানেজ ট্রাস্ত ও জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের দণ্ডাদেশপ্রাপ্ত কারাবন্দি রয়েছেন এই নেত্রী। এবারেরেঈদ নিয়ে কারাবন্দি অবস্থায় ছয়টি ঈদ কাটবে বেগম খালেদা জিয়ার।

এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত থাকায় বিগত কয়েক বছরের মতো এবারও ঈদ করবেন লন্ডনে। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামী আলমগীর ঈদ করবেন নিজ জেলা ঠাকুরঘাঁওয়ে।

এছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ঈদ করবেন দেশের বাইরে এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন।

এর বাইরে দলের অন্য সিনিয়র নেতারা ঈদ করবেন ঢাকা ও নিজ নিজ এলাকায়। তবে তারা সকালে নিজ এলাকায় ঈদ করে বিকেলেই আবার ঢাকায় ফিরবেন বলে জানা গেছে সূত্রের বরাত।

১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু’টি ঈদ কারাগারে কাটাতে হয়েছে বিএনপি চেয়ারপাসনকে। জাতীয় সংসদ ভবন এলাকায় ঘোষিত সাবজেলে ওই দুই ঈদে খালেদা জিয়ার পাশের আরেকটি সাবজেলে ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত সাবজেলে থাকার সময় ২০০৭ সালের ১৪ অক্টোবর প্রথম উদযাপিত হয় রোজার ঈদ। এরপর ২০০৭ সালের ২১ ডিসেম্বর কোরবানির ঈদও ওই সাবজেলেই উদযাপন করেন তিনি।

খালেদা জিয়া ১৯৮২ সালের ৩ জানুয়ারি রাজনীতিতে যোগ দেয়ার পর কয়েকবার গ্রেপ্তার হন। এরশাদ বিরোধী আন্দোলনের সময় ১৯৮৩ সালের ২৮ নভেম্বর, ১৯৮৪ সালের ৩ মে, ১৯৮৭ সালের ১১ নভেম্বর তিনি গ্রেপ্তার হন। তবে তখন তাকে বেশি দিন বন্দি থাকতে হয়নি।

ঈদুল আযহার আগেই খালেদা জিয়াকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে বিএনপি। এবিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশবাসীর প্রত্যাশা ছিল যে, ঈদুল আযহার আগেই খালেদা জিয়া কারামুক্ত হবেন।

কিন্তু মানুষের সেই প্রত্যাশা পূরণ হয়নি। খালেদা জিয়া পরিবারের সদস্যদের মাধ্যমে দেশবাসী এবং বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে পবিত্র ঈদুল আযহার প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন।

১ এপ্রিল চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আনা হয়। সেই থেকে বেগম জিয়া হাসপাতালে অবস্থান করছেন।

সূত্রে জানা গেছে, ঈদের দিন কারাগারে খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যরা দেখা করতে পারেন। এছাড়া আরাফাত রহমান কোকোর স্ত্রী ও মেয়েরা লন্ডনে থাকায় খালেদা জিয়ার ভাই, বোন ও তাদের ছেলে-মেয়েরা কারাগারে দেখা করতে যাবেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১৭ বছর দণ্ডিত খালেদা জিয়া। গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে অন্তরীণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ