বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ঈদের বকশিশ চাওয়ায় জরিমানা গুনতে হল ১১ হাজার টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালীতে ঈদে ঘরে ফেরা যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই পরিবহন কাউন্টারকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ঈদে ঘরে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের খবর জানতে পেরে শনিবার দুপুরে পটুয়াখালী বাস টার্মিনালে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে হাবিবা।

পটুয়াখালী-খেপুপাড়া বাস কাউন্টারে অভিযানের সময় অতিরিক্ত ভাড়া আদয়ের দায়ে বাসের চালক শাহীনকে এক হাজার টাকা এবং সৌদিয়া পরিবহনের কাউন্টার ইনচার্জ সাগরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ঈদে ঘরে ফেরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে শনিবার সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে অভিযান ও চেকপোস্ট বসায় র‌্যাব ও পুলিশ। এরই ধারাবাহিকতায় পটুয়াখালী বাস টার্মিনালে র‌্যাবের অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি উঠে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে হাবিবা বলেন, পটুয়াখালী-খেপুপাড়া বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদয়ের দায়ে বাসের চালক শাহীনকে এক হাজার টাকা অনাদায়ে দুইদিনের কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে ঈদের বকশিশ দাবি করায় সৌদিয়া পরিবহনের কাউন্টার ইনচার্জ সাগরকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে পাঁচদিনের কারাদণ্ড দেয়া হয়। পরে তারা জরিমানা দিয়ে মুক্তি পায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ