বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ইন্দোনেশিয়ায় প্লাস্টিক জমা দিলে বাসের টিকিট ফ্রি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  প্লাস্টিক জমা দিলে মিলবে বাসের টিকিট, অর্থাৎ বাস ভ্রমণ করতে কোনো টাকা লাগবে না। সমুদ্রের দূষণ ঠেকাতে অভিনব এই উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়ার সুরাবায়া শহর কর্তৃপক্ষ।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, যেসব যাত্রী কাউন্টারে প্লাস্টিক জাতীয় বর্জ্য জমা দেবেন, তাদের আর আলাদা করে অর্থ খরচ করে টিকিট কাটতে হবে না।

মূলত সমুদ্র দূষণ কমাতেই সুরাবায়া শহরের প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে। চীনের পর সমুদ্র দূষণের দিক থেকে দ্বিতীয় দেশ ইন্দোনেশিয়া। দূষণ কমাতে নতুন এক প্রকল্প হাতে নিয়েছে দেশটি। খবরে বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে সমুদ্রে প্লাস্টিক জাতীয় বর্জ্যের পরিমাণ ৭০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সেই উদ্দেশ্যে প্লাস্টিক বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণের (রিসাইক্লিং) ওপর মনোযোগী হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর তার অংশ হিসেবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতেই এমন অভিনব সিদ্ধান্ত নিয়েছে সুরাবায়ার প্রশাসন।

উল্লেখ্য, প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার নিয়ে বিশ্বব্যাপী যখন উদ্বেগ বাড়ছে, তখন এ ধরনের উদ্যোগ নিলো সুরাবায়া কর্তৃপক্ষ।

এদিকে, সুরাবায়ার দেখাদেখি ইন্দোনেশিয়ার অন্য অঞ্চলগুলোও এমন পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছে। সমুদ্র বাঁচাতে মাত্র একবার ব্যবহার উপযোগী প্লাস্টিক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির পর্যটক প্রিয় দ্বীপ বালি। এ ছাড়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাও প্লাস্টিকের তৈরি শপিং ব্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ