বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

বঙ্গবন্ধু সেতুতে বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে এ ঘটনা ঘটে।

ফলে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ঈদে ঘরমুখো মানুষ দুর্ভোগে পড়েছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন এ তথ্যটি নিশ্চিত করে জানান, ‘ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় দিয়ে ওঠার সময় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত হয় নাই।’

‘এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বগিটি উদ্ধারে ঢাকা থেকে সংশ্লিষ্টরা রওনা দিয়েছেন’, বলেন ওসি।

এই দুর্ঘটনার কারণে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে আটকা পড়ে রয়েছে। এ ছাড়া দিনাজপুরগামী একতা এক্সপ্রেস, নীল সাগর এক্সপ্রেসসহ উত্তর ও দক্ষিণবঙ্গগামী সব ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে রয়েছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ