বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ডেঙ্গুতে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এদের একজন ঢাকা মেডিকেলে, অন্যজন ইউনাইটেড হাসপাতালে মারা যান। এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে মারা গেছে আরো একজন।

সকালে ঢাকা মেডিকেলে ৭ বছরের শিশু রিফাতের মৃত্যু হয়। এ নিয়ে ঢাকা মেডিকেলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ এ। এর আগে ভোরে ৮ বছরের এই শিশুর নাম মেহরাব হাসান ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।

মেহরাব গত কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলো বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে সারাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তেত্রিশে। চিকিৎসকরা বলছেন, রাজধানী ঢাকাসহ সারাদেশেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

গত দুই দিনে রাজধানীতে ডেঙ্গু আক্রান্তে সংখ্যা কিছুটা কমেছে। বেড়েছে বাইরের জেলাগুলোতে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রায় ৩৫ হাজার।

গত বুধবার বিকেল থেকে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩২৬ ডেঙ্গু রোগী। এদিকে, বৃহস্পতিবার ঢাকা মেডিকেলে ও টাঙ্গাইলের মির্জাপুরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন লাল্টু মিয়া ও আরিফ হোসেন কাজল নামের দুই ব্যক্তি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ