বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

মাওলানা ইসমাঈল আজিজের জানাজা ও দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

আল জামেয়া আল ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুম পটিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি আজিজুল হক রহ. এর ছোট সাহেবজাদা, চন্দনাইশস্থ দোহাজারী আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা ইসমাইল আজিজের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় জোহরের নামাজের পর মেজ সন্তান মাওলানা কারী ইযাজুল হক আজিজের ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে জামিয়ার কেন্দ্রীয় কবরস্থান 'মাকবারারে আজিজ' এ তাকে সমাহিত করা হয়।

মাওলানা ইসমাঈলের ছাহেবজাদা মাওলানা বাকের আজিজ জানান, মৃত্যুকালে তার ৬৩ বছর বয়স হয়েছে, তিনি স্ত্রী, ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্যা শাগরিদ, দোস্ত আহবাব, আত্মীয়স্বজন ও গুনগাহী রেখে যান।

তার চার সন্তান হলেন- মাওলানা আশেক আজিজ মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার প্রাক্তন শিক্ষক, মাওলানা কারী ইযাজুল হক আজিজ জামেয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসার কেরাত বিভাগীয় প্রধান, মাওলানা জাবের আজিজ, মাওলানা বাকের আজিজ দোহাজারী আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসার নব-নিযুক্ত শিক্ষক।

উল্লেখ্য, গতকাল বুধবার রাত ২টা ৫০ মিনেটে চট্টগ্রাম শহরের বেসরকারী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ