বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছে কুবির ৫ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতস্বরূপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থীকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-২০১৮ এর জন্য মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ থেকে একজন করে মোট পাঁচজন শিক্ষার্থীকে স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়েছে।

মনোনীতরা হলেন, কলা ও মানবিক অনুষদ থেকে বাংলা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঈশিতা ফেরদৌস এবং সামাজিকবিজ্ঞান অনুষদ থেকে সিজিপিএ ৩.৭৯ পেয়ে অর্থনীতি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ধীমান বসু।

বিজ্ঞান অনুষদ থেকে সিজিপিএ ৩.৯৩ পেয়ে পরিসংখ্যান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উম্মুল খায়ের সুমি। প্রকৌশল অনুষদ থেকে সিজিপিএ ৩.৯৬ পেয়ে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ কামরুল হাসান। ব্যাবসায় শিক্ষা অনুষদ থেকে সিজিপিএ ৩.৮৮ পেয়ে একাউন্টিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরীফা আক্তার নিপা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ