বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

এডিসের লার্ভা পাওয়া যাওয়ায় পপুলারসহ ৪ হাসপাতালকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এডিস মশার লার্ভা পাওয়ায় রাজধানীর উত্তরায় পপুলার হাসপাতালসহ চার হাসপাতালকে জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট)  এডিস মশার লার্ভা নির্মূলে ডিএনসিসি’র ৩টি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর কয়েকটি পয়েন্টে অভিযান পরিচালনা করে।

উত্তরায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে পরিচালিত অভিযানকারী টিম জসিমউদ্দিন রোডের পপুলার হাসপাতালের বেইজমেন্টে এডিস মশার লার্ভা খুঁজে পায়।

এ সময় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা এবং উইমেন মেডিকেল কলেজের ভিতরের ড্রেনে এডিস মশার লার্ভা পাওয়ায় ওই প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে গরিবে নেওয়াজ এভিনিউয়ের লুবনা হাসপাতালকে ৩০ হাজার টাকা এবং উত্তরা ৪ নম্বর সেক্টরের জাপান কাগুচি হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এডিস মশার লার্ভা ও এডিস মশার বংশবিস্তারের উপযোগী পরিবেশ পাওয়ায় মহাখালী অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেমায়েত হোসেন বারিধারার ১১টি বাড়ির মালিককে মোট ১ লাখ টাকা জরিমানা করেন।

এছাড়া রাস্তা দখল করে কোরবানির পশু রাখার অপরাধে বারিধারা ৮ নং সড়কে ওয়াহিদ খান নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কোরবানির পশু রাখার জন্য তৈরি করা ছাউনিটিও উচ্ছেদ করা হয়েছে।

কারওয়ান বাজার অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান সাতবাড়ি কনস্ট্রাকশন সাইটের ভিতরে এডিস মশার লার্ভা খুঁজে পান। তিনি প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ