বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

হবিগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্রসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে সাতজন।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার আতুকুরা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং চারজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার পুরানবাগ গ্রামের আবদুল জব্বারের ছেলে নির্মাণ শ্রমিক মুখলিছ মিয়া ও হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ ছাত্র শহরের উমেদনগরের আফরোজ মিয়ার ছেলে শাকিল মিয়া।

সদর থানার ওসি মুহা. মাসুক আলী জানান, রাতে হবিগঞ্জ শহরের খোয়াইমুখ থেকে একটি সিএনজি অটোরিকশা বানিয়াচং যাচ্ছিল। এ সময় বানিয়াচং থেকে একটি মোটরসাইকেল শহরে আসার পথে আতুকুরা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নয়জন আহত হন। তাদের হাসপাতালে নেয়ার পথে মুখলিছ মিয়া ও শাকিল মিয়া মারা যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ