বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ ২০ মামলার আসামিসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার শেরপুর উপজেলায় দু’দল সন্ত্রাসীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভবানীপুর বাজারের পূর্বপাশে ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহতদের মধ্যে ধনেশ ওরফে সুকুমার সরকার পেশাদার ডাকাত এবং আফজাল হোসেন পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির (সর্বহারা) সক্রিয় সদস্য। দেশের বিভিন্ন থানায় আফজালের নামে ২০টি ও ধনেশের নামে ১১টি মামলার খোঁজ পাওয়া গেছে।

নিহতরা সন্ত্রাসীরা হলেন- গাইবান্ধা সদরের কাঁচদহ গ্রামের মন্টু সরকারের ছেলে ডাকাত ধনেশ ওরফে সুকুমার সরকার ও নাটোরের সিংড়া উপজেলার বামিহাল গ্রামের রজব আলীর ছেলে সর্বহারা আফজাল হোসেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, রাত দেড়টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর বাজারের পূর্বপামের ব্রিজের ওপর দুদল সন্ত্রাসীর গোলাগুলি চলছিল। এ সংবাদ পেয়ে তিনি, শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, শেরপুর থানার ওসি হুমায়ুন কবির ও টহল পুলিশের দল ঘটনাস্থলে যান।

সেখানে ধনেশ ওরফে সুকুমার সরকার ও আফজাল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে ধনেশ ওরফে সুকুমার সরকার পেশাদার ডাকাত এবং আফজাল হোসেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (সর্বহারা) সক্রিয় সদস্য। দেশের বিভিন্ন থানায় আফজালের নামে ২০টি ও ধনেশের নামে ১১টি মামলার খোঁজ পাওয়া গেছে। এ ব্যাপারে বগুড়ার শেরপুর থানায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ