বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

আজাদ কাশ্মিরের দাবিতে সিলেটে ছাত্র মজলিসের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরকে ‘বিশেষ মর্যাদা’ দেয়া সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে ভারতের মোদি সরকার গণতন্ত্রের কবর রচনা করেছে। অনতিবিলম্বে কাশ্মীরের উপর ভারতের সকল হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং স্বাধীন রাষ্ট্রের অধিকার দিতে হবে।

গতকাল মঙ্গলবার কাশ্মীরের পূর্ণাঙ্গ স্বাধীনতা এবং ভারতীয় আগ্রাসন বন্ধের দাবীতে ছাত্র মজলিস সিলেট মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর সভাপতি আফজাল হোসাইন কামিল এসব কথা বলেন।

ছাত্র মজলিস সিলেট মহানগর সেক্রেটারি মুহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পূর্বজেলা সভাপতি মুহাম্মদ জারির হোসাইন, পশ্চিম জেলা সভাপতি জাকির হোসেন সাঈদ, সাবেক সভাপতি আহমদ মাহফুজ আদনান, সৈয়দ আদনান জাবির, সুনামগঞ্জ জেলা সাবেক সভাপতি বশির উদ্দিন, শাবিপ্রবির সেক্রেটারি জাকারিয়া হোসেন জাকির।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা সেক্রেটারি মুহাম্মদ শাহাবুদ্দিন, মহানগর প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রব, বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম জলিল, অফিস ও প্রচার সম্পাদক লিটন আহমদ জুম্মান, পূর্ব জেলার বায়তুলমাল ও অফিস সম্পাদক এনামুল ইসলাম, সৈয়দ সানাউল হক, নাজমুল ইসলাম, ইমদাদুল হক ইমরান, রায়হান হোসেন, আমিরুল ইসলাম আমিন, সাদিকুর রাহমান, মুহিবুর রহমান রায়হান প্রমূখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ