বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

যুক্তরাষ্ট্রে গুলিতে হতাহত, শোক জানিয়ে ট্রাম্পকে প্রধানমন্ত্রীর চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে পৃথক দু’টি গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দু’টি ঘটনায় অন্তত ২৯ জন নিহত ও বেশ কয়েক ডজন লোক আহত হওয়ায় গভীর শোকও জানিয়েছেন তিনি।

সোমবার (৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো এক বার্তায় এ শোক ও নিন্দা জানান প্রধানমন্ত্রী।

শোকবার্তায় শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি এই বর্বরোচিত সন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত।

ট্রাম্পকে পাঠানো বার্তায় বাংলাদেশ সরকারপ্রধান বলেন, সন্ত্রাসীদের কোনো বর্ণ, জাতি বা ধর্ম নেই। তাদের একমাত্র পরিচয় তারা সন্ত্রাসী।

সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, আমার প্রিয় বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমার পরিবারের অধিকাংশ সদস্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য সন্ত্রাসী হামলার শিকার হন। আমি নিজেও আমার জীবনে বেশ কয়েকবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছি।

ট্রাম্পের প্রতি এবং তার মাধ্যমে বন্ধুপ্রতিম মার্কিন জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সরকারপ্রধান বলেন, এই মর্মান্তিক ও কঠিন সময়ে আমরা পাশে রয়েছি এবং আমাদের দু’দেশ ও এর বাইরে যে কোনো ধরনের সন্ত্রাসবাদ এবং সহিংস উগ্রবাদ মোকাবেলায় সর্বাত্মক সহায়তার প্রস্তাব করছি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ