বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মক্কায় আলেমদের বিশেষ টিম, থাকার ব্যবস্থা হজ অফিসে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব পৌঁছেছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে ধর্মীয় পরামর্শক ওলামা মাশায়েখদের বিশেষ দল। প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ৭ সদস্যের প্রতিনিধিরাও সঙ্গে রয়েছেন।

ধর্মীয় পরামর্শক হিসেবে সৌদি আরব আসা ওলামা-মাশায়েখ দলের সদস্যদের থাকার ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশ হজ অফিসে।

প্রবাসী বাংলাদেশি ও হজ পালন করতে আসা অনেকেই আলেম-ওলামাদের মসজিদে হারাম থেকে এত দূরে থাকার ব্যবস্থা করায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, 'আলেমদের অনেকেই বয়োবৃদ্ধ। তাদের জন্য মসজিদে হারামে যাওয়া-আসা কষ্টকর হবে।

এর আগে, রবিবার (৪ আগস্ট) সৌদির স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ৪শ ১৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি ৩২৮১) ফ্লাইটে জেদ্দা বিমানবন্দরে পৌঁছান তারা।

জেদ্দা বিমানবন্দরে তাদের স্বাগত জানান কাউন্সিলর হদ মোহাম্মদ মাসুদুর রহমান, কনসাল জেনারেল মো. বোরহান উদ্দিন, হজ কার্যক্র‌মে আই‌টি সহায়তা প্রদানকা‌রী বিজনেস অ‌টো‌মেশন কর্মকর্তা ক‌বির আল মামুন ও মৌসুমী হজ অফিসার।

প্রথমবারের মতো হজ পালনের উদ্দেশে যাওয়া যাত্রীদের সার্বিক বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার জন্য ৫৮ সদস্যের ওলামা মাশায়েখদের একটি প্রতিনিধি দল ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে সৌদি গেছেন।

এছাড়া চলতি বছরের হজের সামগ্রিক কার্যক্রম মনিটরিংয়ের জন্য ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন সিইসি কে এম নূরুল হুদা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমিন মাদানী, সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সদস্য রত্না আহমেদ, ধর্ম সচিব আনিছুর রহমান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-৩ মো. আজিজুর রহমান।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ