বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

ভারতের লোকসভায় পাস হলো বিজেপির কাশ্মির বিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম: ভারতের রাজ্যসভায় বিজেপি আগেরদিনই উত্থাপন করেছিল জম্মু-কাশ্মিরকে দ্বিখণ্ডিত করার ঐতিহাসিক বিল।

আজ মঙ্গলবার (৬ আগস্ট) লোকসভায় সেই বিল পাস করল দেশটির সাংসদরা। জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে আলাদা দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার এই পদক্ষেপ ইতোমধ্যেই স্থানীয়-বৈশ্বিক উদ্বেগের সৃষ্টি করেছে।

হিন্দুত্ববাদী বিজেপি সরকার বিগত ৬৯ বছরের ইতিহাসকে পাল্টে ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের স্বায়ত্তশাসনসহ বিশেষ অধিকার কেড়ে নেয়ার বিল জনসম্মুক্ষে আনে সোমবার।

১৯৪৮ সাল থেকে জম্মু-কাশ্মীর ভারতের সঙ্গে এক বিশেষ চুক্তির মাধ্যমে অন্তর্ভুক্ত থাকে, তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরু কাশ্মীরের রাজা হরি সিং এর সঙ্গে সেই চুক্তি স্বাক্ষর করেছিলেন। যেখানে কাশ্মীরিদের জন্য কিছু বিশেষ সুবিধা রাখা হয়েছিল।

কাশ্মীর ভারতের অন্যান্য রাজ্যের থেকে আলাদা স্বায়ত্তশাসন ভোগ করত, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যটির ছিল নিজস্ব অনেক অধিকার। যা বিজেপি কেড়ে নেয়, সঙ্গে জম্মু-কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে।

জম্মু-কাশ্মীর ও লাদাখ হবে দিল্লীর নিয়ন্ত্রিত দুটি অঞ্চল, লাদাখের কোনো বিধানসভা থাকবে না, অন্যদিকে জম্মু-কাশ্মীর থাকবে কেন্দ্রশাসিত বিধানসভাযুক্ত একটি অঞ্চল। ভারতের এমন ভয়াবহ পদক্ষেপ বিশ্বের উত্তপ্ত অঞ্চলটির পরিস্থিকে আরও জটিল করে তুলবে।

কাশ্মীরের আরেক অংশীদার পাকিস্তান ইতোমধ্যেই ভারতের একপাক্ষিক এই পদক্ষেপের নিন্দা জানিয়ে যেকোনো ব্যবস্থা নেয়ার হুমকি জানিয়েছে।

লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করার একপাক্ষিক পদক্ষেপ আঞ্চলিক স্থিতাবস্থা নষ্ট করবে বলে ভারতকে সতর্ক করেছে কাশ্মীরের ক্ষুদ্রতম অংশের মালিক চীন।

উগ্র হিন্দুত্ববাদী বিজেপির এই উন্মত্ত সিদ্ধান্ত দক্ষিণ এশিয়াসহ বৈশ্বিক নিরাপত্তাকে যে ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে তা এখন দিবালোকের মতো স্পষ্ট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ