বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

নতুন পারমাণবিক অস্ত্র তৈরির হুমকি রাশিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্র যদি ভূমি থেকে নিক্ষেপণযোগ্য স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করা শুরু করে তাহলে রাশিয়াও একই উদ্যোগ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পারমাণবিক চুক্তি বিলুপ্তি হওয়ার পর গত সোমবার এ হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট।

পুতিন গত সোমবার দেশটির প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থাকে যুক্তরাষ্ট্রের ওপর সতর্ক নজর রাখার নির্দেশ দেয়। যুক্তরাষ্ট্র আইএনএফ চুক্তি অনুযায়ী নিষিদ্ধ হওয়া কোনো ক্ষেপণাস্ত্র তৈরি বা মোতায়েন করছে কিনা সে ব্যাপারে তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এক বিবৃতিতে পুতিন বলেন, যদি রাশিয়া এমন কোনো নির্ভরযোগ্য তথ্য পায় যে, যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্রগুলোর উৎপাদন শুরু করেছে তাহলে আমাদের কাছেও এমন উদ্যোগ নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।

এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মাঝারি পাল্লার একটি আমেরিকান ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন থেকে তারা মাত্র কয়েক মাস দূরে রয়েছে। তবে এটি মোতায়েনে আরও কয়েক বছর সময় লাগবে।

এর আগে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে আইএনএফ থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে একটি নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র মোতায়েনের অভিযোগ তুলে দেশটি এ সিদ্ধান্ত জানায়। কিন্তু ক্রেমলিন বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছিল।

উল্লেখ্য, তিন দশক আগে স্নায়ু যুদ্ধের সময় অস্ত্র নিয়ন্ত্রণে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আইএনএফ চুক্তিটি হয়েছিল। চুক্তি অনুযায়ী, ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ৫০০-৫৫০০ কিলোমিটার পাল্লার সকল ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়। এর ফলে দুই দেশেরই স্বল্প সময়ে পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা হ্রাস পেয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ