বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

ঢাকা মেডিকেলে ৫০টি আইসিইউ বেড বাড়নো হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা নিশ্চত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ৫০টি বেড বাড়ানো হচ্ছে।

আজ মঙ্গলবার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এক সভায় ঢাকা মেডিকেলে আইসিইউ’এর শয্যা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ঈদের ছুটিতে কমিউনিটি ক্লিনিকের সার্বক্ষণিক সেবা চালু রাখার নিমিত্তে প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক নিশ্চিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও ঈদের ছুটিতে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালের হেল্প ডেস্ক খোলা রাখা এবং জেলা ও উপজেলা পর্যায়ের ডেঙ্গু রোগীকে স্থানীয়ভাবে ন্যাশনাল গাইড লাইন অনুযায়ী চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়।

একই সঙ্গে ঈদের ছুটিতে যারা ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে ঈদ করতে যাবেন তাদের করণীয় বিষয়ক একটি সিদ্ধান্ত গৃহিত হয় যা বিটিআরসির মাধ্যমে সাধারণ জনগণের কাছে এসএমএস এর মাধ্যমে ছড়িয়ে দেয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, এমআইএস এর পরিচালক, ডা. সমীর কান্তি সরকার, হাসপাতাল সার্ভিস ম্যানেজমেন্টর লাইন ডিরেক্টর ডা. সত্যকাম চক্রবর্তী, জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির ডিপিএম ডা. এমএম আকতারুজ্জামান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ