শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

জিন্সের প্যান্ট শেষ করে দিতে পারে আপনার যৌন ক্ষমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গবেষণা জানা গেছে, জিন্সের প্যান্ট পরলে বিশেষ ভাবে পুরুষ শরীরে ক্ষতিকর প্রভাব পড়ে। বলা হচ্ছে, নিয়মিত টাইট জিনস পরতে থাকলে হ্রাস পায় পুরুষের যৌন ক্ষমতা।

জার্মানির জাস্টাস লাইবিগ ইউনিভার্সিটির সেন্টার অফ ডার্মাটোলজি অ্যান্ড অ্যান্ড্রোলজির দ্বারা পরিচালিত এই সমীক্ষা তথা গবেষণার লক্ষ্য ছিল, অতিরিক্ত টাইট পোশাক শরীরের কোনও ক্ষতি করে কি না, তা জানা।

গবেষণার যে সিদ্ধান্ত পেশ করা হয়েছে, তা জিনসপ্রেমী পুরুষদের চিন্তা বাড়ানোর পক্ষে যথেষ্ট। গবেষণার ফলাফলে জানানো হয়েছে, ক্রমাগত টাইট জিনস পরতে থাকলে মূত্রথলির উপর চাপ বৃদ্ধি পায়। ফলত বেড়ে যায় মূত্রনালীর সংক্রমণের আশঙ্কা।

এ ছাড়া টাইট জিনস পরার পরিণামে পুরুষদের জননাঙ্গে ফাংগাল ইনফেকশনের সম্ভাবনা যেমন বাড়ে, তেমনই হ্রাস পায় পুরুষদের যৌন ক্ষমতা। কারণ ক্রমাগত টাইট জিনস পরতে থাকলে কমে যায় পুরুষের স্পার্ম কাউন্ট।

গবেষকদলের প্রধান হিলারি জোনস জানাচ্ছেন, ‘টাইট জিনস পরার ফলে পুরুষদের জননাঙ্গের উত্তাপ অস্বাভাবিক রকমের বৃদ্ধি পায়। এই উত্তাপ ক্ষতি ঘটায় স্পার্মের। কমে যায় পুরুষের স্পার্ম কাউন্ট।’ হিলারি আরও জানিয়েছেন, আঁটোসাঁটো জিনস পরিধানকারী প্রতি পাঁচ জন পুরুষের মধ্যে এক জনের শরীরে এই সমস্যা দেখা যায়।

তা হলে কী করণীয়? হিলারির পরামর্শ, পোশাক পরার সময়ে খেয়াল রাখতে হবে, কুঁচকির কাছে যেন কোনও রকম চাপ না পড়ে। জননাঙ্গের কাছে যেন যথেষ্ট হাওয়া খেলতে পারে। তেমনটা হলে আর ভয় থাকবে না কোনও।

গবেষণায় আরো জানাচ্ছে, টাইট জিনস পরলেই পুরুষরা যৌন ক্ষমতা হারাবেন, এমনটা নয়। তবে নিয়মিত স্কিন টাইট জিনস পরার কিছু না কিছু ক্ষতিকর প্রভাব পুরুষের যৌন জীবনে পড়বেই বলে মত গবেষকদের।

-এটি