বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

আল্লামা বাবুনগরীর মায়ের ইন্তেকালে আল্লামা নুরুল ইসলামের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাটহাজারী মাদরাসার শাইখে সানি আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরীর মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আল্লামা নুরুল ইসলাম।

বৃটেন সফরে অবস্থানরত আল্লামা নুরুল ইসলাম গন মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন আল্লামা বাবুনগরীর মায়ের পরিচয় শুধু এটুকুই নয়। তিনি বিখ্যাত ওলি আল্লামা হারুন বাবুনগরীর মেয়ে ও শাইখুত তাফসির ও আমার ওস্তাদে মুহতারাম আল্লামা আবুল হাসান রহ. এর সহধর্মিণী।

আল্লামা বাবুনগরী আমার বাল্যবন্ধু হওয়ার সুবাধে তিনি আমাকে নিজের সন্তানের মতই জানতেন। তাই আজ যেন আমি আমার মাকেই হারিয়েছি।

আল্লামা নুরুল ইসলাম বলেন তার ইন্তেকালে আমরা এক সাহসী, ত্যাগী, সংগ্রামী মাকে হারিয়েছি। যিনি মুসলমানদের ১৩ দফা আদায়ের দাবিতে নির্যাতিত কলিজার টুকরো সন্তান জুনাইদ বাবুনগরীকে বলেছিলেন বাবা তুমি কোথায় আঘাত পেয়েছো আমি তা দেখতে আসিনি বরং আমি এসেছি তোমার ঈমানের মজবুতি দেখতে। তোমাকে তো খাব্বাব খুবাইবের মত উত্তপ্ত বালুতে টানা হয়নি।
আল্লামা নুরুল ইসলাম মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন ও তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ