বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সুদানে সাংবিধানিক ঘোষণায় একমত সেনা-বিরোধীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুদানে ক্ষমতা ভাগাভাগির সাংবিধানিক চুক্তিতে একমত হয়েছে ক্ষমতাসীন সামরিক কাউন্সিল ও প্রধান বিরোধী জোট।

আগামী তিন বছরের জন্য এ চুক্তি দু'পক্ষই মেনে নিয়েছে বলে ঘোষণা দিয়েছেন আফ্রিকান ইউনিয়ন মধ্যস্থতাকারী মোহামেদ হাসান লেবাত।

লেবাতের এ ঘোষণার পরপরই রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরে উল্লাসে মেতে উঠে আন্দোলনকারীরা। এদিকে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সুনা জানায়, রোববার এ সংক্রান্ত চুক্তি সই হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক অস্থিরতা কমাতে আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতায় ক্ষমতাসীন সেনা কাউন্সিল ও বিরোধীদের মধ্যে আলোচনা শুরু হয়।

জুলাইয়ে দু'পক্ষ পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত ক্ষমতা ভাগাভাগিতে সম্মত হয়। তারই অংশ হিসেবে শুরু হয় সাংবিধানিক ঘোষণা নিয়ে আলোচনা। ক্ষমতা ভাগাভাগির চুক্তি অনুযায়ী আগামী তিন বছর ৬ বেসামরিক নাগরিক ও ৫ জেনারেলের সমন্বয়ে একটি শাসন পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ