বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

'সবাই জ্বর পরীক্ষা করে ঈদে বাড়ি যান, না হলে হীতে বিপরীত হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন ঈদুল আজহার আগে সবাইকে জ্বর পরীক্ষা করে বাড়ি যাওয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সবাই জ্বর পরীক্ষা করে ঈদে বাড়ি যান। না হলে হীতে বিপরীত হবে।’

রবিবার (৪ আগস্ট) সকালে শান্তিনগরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শোকের মাসে এডিস মশা নিয়ে ব্যস্ত আছি। এ মাসে অশুভ শক্তি সক্রিয় আছে। যারা ডেঙ্গু থেকে ভয়ঙ্কর।

এ সময় ডেঙ্গুর হাত থেকে রক্ষা না পাওয়া পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চলবে বলেও জানিয়ে তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে দুই সিটির হাতে দ্রুত কার্যকর ওষুধ আসবে। অত বেশি পরীক্ষা-নীরিক্ষায় যাওয়া যাবে না। এখন সংবেদনশীল মুহূর্ত।’

এ সময় কথা বেশি না বলে ডেঙ্গু দমনে সমন্বিতভাবে কাজ করতেও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Ffvgcm/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ