বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পর্যটকদের দ্রুত কাশ্মীর ছাড়ার নির্দেশ দিয়েছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরে সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্কতা জারি করায় আতঙ্কিত হয়ে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ছাড়ছেন পর্যটক ও তীর্থযাত্রীরা।

অমরনাথমুখী হিন্দু তীর্থযাত্রীদের ওপর হামলা হতে পারে এমন গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পর যত দ্রুত সম্ভব তীর্থযাত্রীদের কাশ্মীর ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার।

ভারতের সেনাবাহিনীর দাবি, কাশ্মীরের বিদ্রোহীদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের নির্মিত এম-২৪ স্নাইপার রাইফেলের একটি বড় ভাণ্ডার জব্দ করেছে তারা। পাকিস্তানি সেনাবাহিনী তীর্থযাত্রায় সম্ভাব্য ব্যাঘাত ঘটাতে পারে এমন তথ্য পাওয়ার পরদিন এই অস্ত্রভাণ্ডার জব্দ করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

উল্লেখ্য,  এক সপ্তাহ আগে কাশ্মীরে কেন্দ্রীয় বাহিনীর ১০ হাজার সদস্য বাড়ানোর ঘোষণার পরই এ নির্দেশ দেয়া হল। বৃহস্পতিবারও কাশ্মীরে ২৫ হাজারের বেশী সেনা পাঠিয়েছে কেন্দ্র সরকার। একই সঙ্গে, নিরাপত্তা বাহিনীর বাড়তি ২৮ হাজার সদস্যকে কাশ্মীরে পাঠানো হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ