বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

খালেদার মুক্তিতে ঈদের পরে আন্দোলনে নামবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  এক বছরের বেশি সময় ধরে কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে বিএনপি অসংখ্য কর্মসূচি পালন করলেও জোরালো কোন আন্দোলন গড়ে তুলতে পারেনি।

বিএনপির মুখপাত্র ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন ঈদের পর আন্দোলন বেগবান করা হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে দলের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'ঈদের পর খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরও বেগবান করা হবে। এছাড়াও বিভিন্ন বিভাগীয় সমাবেশগুলো দ্রুত শুরু করা হবে।'

রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান মির্জা ফখরুল। প্যারোলে মুক্তি নিয়ে খালেদা জিয়া সৌদি আরব যাচ্ছেন এমন সংবাদ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ব্যাপারে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি এ সম্পর্কে কিছুই বলতে পারব না। আমি কিছুই জানি না।'

তিনি বলেন, প্যারোলের ব্যাপারে আমরা এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করিনি। কোথাও কোনো চিঠিও দেইনি। কোনো কথাও বলিনি। এটা সম্ভবত 'ওই যে সৃজনশীলতা' আপনাদের সাংবাদিকদের সেখান থেকেই হয়তো বোধহয় এসেছে আর কী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ