বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ঈদে পোশাক শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

রোববার (৪ আগস্ট) তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই প্রস্তাবিত সিদ্ধান্তে সম্মতি দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

সিদ্ধান্ত অনুযায়ী, টঙ্গী-গাজীপুর এলাকার পোশাক কারখানাগুলোতে ৯ আগস্ট শেষ কার্যদিবস। ১০ আগস্ট থেকে টঙ্গী, পূবাইল, বোর্ড বাজার, গাজীপুর সদর, কাশিমপুর, কাপাসিয়া, মৌচাক, কালিগঞ্জ, শ্রীপুর, মাওনা, মীরের বাজার, ভালুকা এলাকার তৈরি পোশাক শিল্প কারখানার ঈদের ছুটি শুরু হবে। এ ছুটি চলবে ১৭ আগস্ট পর্যন্ত। ১৮ আগস্ট থেকে আবার পোশাক কারখানাগুলো খুলবে।

এছাড়া, সাভার-আশুলিয়া এলাকার পোশাক কারখানগুলোতে ১০ আগস্ট অফিস শেষ করে ১১ আগস্ট ছুটি শুরু হবে। ১১ আগস্ট থেকে ছুটিতে যাবে সাভার, আশুলিয়া, কলমা, হেমায়েতপুর, ধামরাই, জিয়ানিবাজার, বিকেএসপি, তুরাগ, মানিকগঞ্জ এলাকার পোশাক কারখানার শ্রমিকরা। তাদের ছুটি চলবে ১৮ আগস্ট পর্যন্ত। ১৯ আগস্ট থেকে যথারীতি কারখানা খোলা থাকবে। তবে কোনো কারখানা কর্তৃপক্ষ ইচ্ছা করলে আগে ছুটি দিতে পারবেন।

এসব এলাকা ছাড়া অন্য এলাকার শিল্প কারখানা নিজেদের রপ্তানির সঙ্গে সমন্বয় করে আগে ছুটি দিতে পারবেন। এদিকে, বেতন-বোনাস ও ছুটি প্রসঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ