বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সিএমএইচে বিনামূল্যে ডেঙ্গু রোগীর চিকিৎসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সব সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিনামূল্যে ডেঙ্গু রোগে আক্রান্তদের চিকিৎসাসেবা দেয়া হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এর আগে গত ২৫ জুলাই ঢাকা সেনানিবাসে ডেঙ্গু নির্মূল অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বিনামূল্যে ডেঙ্গু রোগ নির্ণয় এবং সিএমএইচে চিকিৎসা সহায়তার বিষয়টি উল্লেখ করেছিলেন।

এ বিষয়ে বিস্তারিত জানিয়ে আজ শনিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় আইএসপিআর। দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কমাতে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী।

দেশের প্রায় সব সেনানিবাসে সম্মিলত সামরিক হাসপাতাল রয়েছে। এসব হাসপাতালে সংশ্লিষ্ট এলাকার রোগীরা চিকিৎসা সেবা নিতে পারবেন বলে আইএসপিআর সূত্রে জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ